শেখ রাসেলের প্রতিকৃতি নির্মাণের ঘোষণা দিলেন গৌরীপুর পৌর মেয়র রফিকুল
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৭:৫৬ অপরাহ্ন | সারাদেশ
শামীম খান (গৌরীপুর , ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে শেখ রাসেলের প্রতিকৃতি নির্মাণের ঘোষণা দিয়েছেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।
শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এই ঘোষণা দেন তিনি।
মেয়র রফিকুল ইসলাম বলেন, শেখ রাসেল দিবসে শ্রদ্ধা জানাতে গৌরীপুরে শেখ রাসেলর প্রতিকৃতি নেই। খুব দ্রæত সময়ের মধ্যে জায়গা নির্ধারণ করে আমরা প্রতিৃকৃতি নির্মাণের কাজ শুরু করবো।
তিনি আরো বলেন, শেখ রাসেলের অকাল প্রয়াণের সুখ-দুঃখ কোন দিন শেষ হওয়ার নয়। শেখ রাসেল দিবসে শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীই শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠুক।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু. মোঃ এমরান নারী কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, দিলুয়ারা আক্তার, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌরযুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের খতিব মৌলানা মোঃ রফিকুল ইসলাম।

